২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে সন্দেহভাজন ২ জেএমবি সদস্য গেপ্তার

বাগেরহাটে গোয়েন্দা পুলিশ বৃহস্পতিবার সকালে আব্দুস সালাম (৩২) এবং শেখ রফিকুল ইসলাম (২৩) নামে সন্দেহভাজন দুই জেএমবি সদস্যকে গেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2005, 07:19 PM

Updated : 26 Apr 2022, 06:26 PM

জানা যায়, তারা পরস্পর চাচাতো ভাই। জেএমবি’র কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে শহরের দশানী এবং মিঠাপুকুর এলাকায় ইসলামী ফাউণ্ডেশনের সামনে থেকে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গেপ্তারকৃত আব্দুস সালাম বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া গ্রামের আব্দুস সাত্তার এবং রফিকুল ইসলাম একই গ্রামের শেখ সৈয়দ আলীর পুত্র। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।