সওজ কর্মচারীদের অনশন
বাংলাদেশ সড়ক ও জনপথ কর্মচারী ইউনিয়ন পরিষদ নীলফামারী জেলা নির্বাহী সংসদ ৫ দফা দাবীতে বৃহস্পতিবার অনশন কর্মসুচী পালন করেছে।
নীলফামারী সড়ক কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনশন কর্মসুচীতে যে সমস্ত দাবী পুরণের আবেদন জানানো হয়। এর মধ্যে রয়েছে অর্থ মন্ত্রণালয় কর্তৃক সড়ক ও জনপথ অধিদপ্তরের ওর্য়াকচার্জড থেকে কর্মচারীদের অব্যহতি দানের আদেশ প্রত্যাহার, সড়ক ও জনপদ অধিদপ্তরের সকল ওর্য়াকচার্জড কর্মচারীদের এশটি প্রশাসনিক আদেশের মাধ্যমে স্ব-স্ব পদে নিয়মিত করণ, অধিদপ্তরের মাস্টাররোল/ক্যাজুয়্যাল হিসেবে ধারাবাহিক ভাবে ১৩ বছর চাকুরী করার পর যাদেরকে ওর্য়াকচার্জড সংস্থাপনে আনায়ন করা হয়েছে তাদেরকে মাস্টারোল ক্যাজুয়েল সংস্থপনে চাকুরীর প্রথম তারিখ হতে নিয়মিত করতে হবে, প্রস্তাবিত এ অধিদপ্তরের কর্মরত সকল প্রকৌশলী, ডিপ্লোমা প্রকৌশলী, কর্মকর্তা এবং নিয়মিত অস্থায়ী ও ওর্য়াকচার্জড সংস্থাপনে কর্মরত শ্রমিক কর্মচারীদের স্বমন্বয়ে পূর্ণগঠন এবং প্রস্তাবিত সকল কর্মচারীর পদোন্নতির ব্যবস্থাসহ প্রস্তাবিত নিয়োগ বিধি জরুরীভাবে অনুমোদন।
সড়ক ও জনপথ কর্মচারী ইউনিয়ন পরিষদ নীলফামারী জেলা নির্বাহী সংসদের সভাপতি ইকবাল হোসেনের পরিচালনায় অনশন কর্মসুচী পালিত হয়।
