২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দৈনিক সংবাদের চিফ রিপোর্টারসহ দুই সাংবাদিকের জামিন লাভ

দুর্নীতি বিষয়ক প্রতিবেদন প্রকাশের জের ধরে দায়ের করা মানহানির মামলায় দৈনিক সংবাদের চিফ রিপোর্টার সাইফুল আমিন ও নিজস্ব প্রতিবেদক সাইদুর রহমান রিমন জামিন পেয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2005, 06:55 PM

Updated : 26 Apr 2022, 06:26 PM

বৃহস্পতিবার চট্টগ্রামের ভারপ্রাপ্ত মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ মোকছেদুর রহমানের আদালতে এই দুই সাংবাদিক আত্মসমর্পন করলে দীর্ঘ শুনানী শেষে বিচারক ৫ হাজার টাকা বন্ডে তাদের জামিন মঞ্জুর করেন।

বিবাদী পক্ষের নিয়োজিত আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত দুই সাংবাদিকের অনুপস্থিতিতে পরবর্তী নির্ধারিত তারিখে আদালতে হাজিরা পিটিশন দাখিলের অনুমতিও দেন।

৮ নভেম্বর ২০০৪ দৈনিক সংবাদে “বনবিভাগে লুটপাট দুর্নীতি : ধামাচাপা পড়ে গেছে ৭২টি তদন্ত প্রতিবেদন- বিস্ময়কর ক্ষমতার চার ভাগ্যবান কর্মকর্তা ধরা ছোঁয়ার বাইরে” শীর্ষক একটি অনুসন্ধানমূলক প্রতিবেদন প্রকাশিত হয়।

বনবিভাগের দুর্নীতি বিষয়ক এই প্রতিবেদন প্রকাশিত হলে চট্টগ্রাম বনবিভাগের উপকূলীয় বনবিভাগ কর্মকর্তা দেওয়ান জাফরুল হাসান বাদী হয়ে সেবছর বছরের ৪ ডিসেম্বর দন্ডবিধি ৫০০, ৫০১ ও ১০৯ ধারায় মানহানির অভিযোগে ১ কোটি টাকার একটি মামলা দায়ের করেন।

বিবাদী পক্ষের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, অ্যাডভোকেট মনোতোষ বড়–য়া, অ্যাডভোকেট অর্পন ঘোষসহ শতাধিক আইনজীবী জামিনের পক্ষে যুক্তি দেখিয়ে মামলা পরিচালনা করেন।