২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় শৈত্য প্রবাহে ২ জনের মৃত্যু, ২শতাধিক ডায়রিয়ায় আক্রান্ত

শৈত্য প্রবাহে চার দিনে বরগুনায় দুই ব্যক্তি নিহত হয়েছে। মহামারী আকারে দেখা দিয়েছে ডায়রিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2005, 05:34 PM

Updated : 26 Apr 2022, 06:26 PM

বরগুনা, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ)-

স্থানীয় সূত্রে জানা যায়, শৈত্য প্রবাহের ফলে বরগুনায় গত চারদিনে বামনার বুকাবুনিয়া ইউনিয়নের লক্ষ্মীপুরা গ্রামের সোনাবরু (৮৫) এবং হাবিবা বেগম (৭৯) নামে দু’জনের মৃত্যু হয়।

এদিকে শৈত্য প্রবাহের সাথে সাথে বরগুনা সদরসহ পাঁচটি উপজেলায় দু’শতাধিক ব্যক্তি ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। শীতবস্ত্রের অভাবে মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছে।