ফেনীতে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত, আহত ৬
ফেনীতে বুধবার এক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত এবং ছয়জন আহত হয়েছে। দুপুর ১২টার দিকে ঢাকা--চট্টগ্রাম মহাসড়কের মোহাম্মদ আলী বাজার এলাকায় একটি কার, ভ্যান ও মালবাহী ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, এতে দ’ুজন ঘটনাস্থলেই মারা যায় এবং ফেনী সদর হাসপাতালে নেয়ার পর আহত অপর ব্যক্তির মৃত্যু হয়।
আহতদের ফেনী সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ফেনীগামী একটি প্রাইভেট কারকে পেছন থেকে আসা একটি দ্রুতগামী কাভার্ড ভ্যান ধাক্কা দিলে সেটি সড়কের পাশে দাঁড়ানো অপর একটি সবজি ভর্তি ট্রাকের সাথে ধাক্কা খায়। এসময় আরও একটি দ্রুতগামী ট্রাক পেছন থেকে ওই গাড়িগুলোকে ধাক্কা দেয়। এলাকাবাসী গাড়িগুলো আটক করে পুলিশে সোপর্দ করে।
