২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মঙ্গা পিড়িত এলাকায় কর্মসংস্থানমূলক কার্যক্রম গ্রহণের জন্যে ডব্লিউএফপি’র প্রতি পররাষ্ট্র মন্ত্রীর অনুুরোধ

পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান মঙ্গলবার দেশের উত্তর এবং উত্তর-পূর্ব এলাকায় মঙ্গায় পিড়িত জনগণের জন্য বিশ্ব খাদ্য কর্মসুচি (ডব্লিউএফপি) এর কাছে স্বাভাবিক কার্যক্রমের পাশাপাশি কর্মসংস্থানমূলক কার্যক্রম গ্রহণের জন্য অনুুরোধ জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2005, 08:53 PM

Updated : 26 Apr 2022, 06:25 PM

এছাড়াও মন্ত্রী দেশের উত্তরাঞ্চলে চাষকৃত গম শিপমেন্টে মংলা বন্দর ব্যবহারের অনুরোধ জানান, যা পরিবহন খরচ কমাতে পারে।

বাংলাদেশে ডব্লিউএফপি’র প্রতিনিধি ডগলাস ব্্রডরিক তার পরিচয়পত্র জমা দিতে  পররাষ্ট্র মন্ত্রণালয়ে গেলে মন্ত্রী তাকে এ কথা বলেন।

“এই কার্যক্রমের ফলে সত্যিকার অর্থে মঙ্গা এলাকার দরিদ্র জনগনের উপকার হবে, বলে মন্তব্য করেন মোরশেদ খান।

নবনিযুক্ত প্রতিনিধিকে স্বাগত জানিয়ে পররাষ্ট্র মন্ত্রী আশা প্রকাশ করেন তার সময়কালে বাংলাদেশে ডব্লিউএফপি কার্যক্রম বৃদ্ধি পাবে।

ডগলাস ব্রডরিক তাকে দায়িত্বের সাথে কাজ করে যাওয়ার জন্যে সহযোগিতার আশ্বাস দেওয়ায় মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান।