বাগেরহাটে কর্তননিষিদ্ধ সুন্দরী কাঠ উদ্ধার
বাগেরহাটে মঙ্গলবার ভোরে বন কর্মীরা অভিযান চালিয়ে সুন্দরবন থেকে পাচার করে আনা কর্তন নিষিদ্ধ এক ট্রাক সুন্দরী গোলকাঠ উদ্ধার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবন পূর্ব বিভাগের কর্মীরা মঙ্গলবার ভোরে বাগেরহাট --মোরেলগঞ্জ সড়কের পিংগুড়িয়া বাজার এলাকায় রাস্তায় বেরিকেড দিয়ে ট্রাকটি আটক করে। উদ্ধারকৃত কাঠের পরিমান ২২৪.৮৩ ঘনফুট যার বাজার মূল্য দুই লক্ষাধিক টাকা। এব্যাপারে কেউ গ্রেপ্তার হয়নি।
সুন্দরবন পূর্ব বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা গাজী মতিউর রহমান জানান, চোরাই পথে কেটে আনা ঐ সুন্দরী গাছ বাগেরহাটের শরণখোলা বা মোরেলগঞ্জ উপজেলা এলাকা থেকে খুলনা মেট্রো, ট ১১-০৩১৩ ট্রাকযোগে অন্যত্র পাচার করা হচ্ছিল।
অভিযানকালে ট্রাকের চালকসহ অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। কাঠসহ ট্রাকটি সুন্দরবন পূর্ব বিভাগ কার্যালয়ে রাখা হয়েছে।
