২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৪ জানুয়ারির মধ্যে অবশিষ্ট হজযাত্রীদের জেদ্দায় পৌঁছানো হবে: বিমান

জানুয়ারির ৪ তারিখের মধ্যে অবশিষ্ট হজযাত্রীদের জেদ্দায় পৌঁছানোর ব্যবস্থা করা হবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে মঙ্গলবার এ তথ্য জানানো হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2005, 06:20 PM

Updated : 26 Apr 2022, 06:25 PM

এয়ারলাইন্সের এক প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, এ পর্যন্ত বিমানের পক্ষ থেকে হজযাত্রীদের জন্য পরিচালিত ৬৩ টি হজ ফ্লাইটে সর্বোমোট ২৬ হাজার ৯৩৫ জন হজযাত্রীকে জেদ্দায় পৌঁছানো হয়েছে। আরও প্রায় ৪০ হাজার হজযাত্রীকে ৪ জানুয়ারির মধ্যে বিমানের ফ্লাইট যোগে জেদ্দায় পৌঁছানো হবে।

এছাড়া অবশিষ্ট প্রায় ছয় হাজার হজযাত্রীকে বিদেশি বিমানে জেদ্দায় পৌঁছানোর ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এ বছর সর্বমোট ৪৫ হাজার হজযাত্রী হজ পালনের উদ্দেশ্যে জেদ্দায় গমন করবেন বলে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের পক্ষ থেকে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে জানানো হয়েছে বলে বিমানের সূত্র জানায়।

বিমানের পক্ষ থেকে আরও জানানো হয়, আগামী ১৩ জানুয়ারি থেকে তারা হজযাত্রীদের জন্য ফিরতি ফ্লাইটের ব্যবস্থা করবে।