লালবাগে তারের কারখানায় অগ্নিকাণ্ড
লালবাগের আমলিগোলার জগন্নাথ শাহ্ রোডে একটি তার তৈরির কারখানায় সোমবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
ফায়ার ব্রিগেড ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রাত সাড়ে ১০টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় এবং মূহূর্তেই তা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার ব্রিগেডের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
শেষ খবর পাওয়া পর্যন্ত বিস্তারিত জানা যায়নি।
