২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমুদ্র সৈকতে পর্যটক মহিলার ব্যাগ ছিনতাইয়ের অভিযোগে পুলিশ সেপাই জেলহাজতে

কক্সবাজার সমুদ্র সৈকতে এক পর্যটক মহিলার হাতব্যাগ ছিনতাইয়ের অভিযোগে সমুদ্র সৈকত ফাঁড়ির পুলিশ কনস্টেবল ইদ্রিসকে চাকুরি থেকে সাময়িক বরখাস্ত করে জেল হাজতে পাঠানো হয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2005, 06:57 PM

Updated : 26 Apr 2022, 06:25 PM

খুলনার বাসিন্দা রুমা ও তার স্বামী সমুদ্র সৈকতের সী-গাল সড়ক দিয়ে রোববার রাত ৯ টার দিকে হেঁটে স্থানীয় হোটেল প্রাসাদ প্যারাডাইসে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। ছিনতাই করে পালানোর সময় মহিলার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে সাদা পোশাকধারী পুলিশ কনস্টেবল ইদ্রিসকে (নং-১৬৯) ধরে গণধোলাই দিয়ে সৈকত পুলিশ ফাঁড়িতে সোপর্দ করে।

এ ব্যাপারে কক্সবাজার  থানায় একটি ছিনতাই মামলা দায়ের করা হলে সোমবার বিকেলে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।