‘সুলতানার স্বপ্ন’--র শতবর্ষ পূর্তিতে প্রদর্শনী ও অনুষ্ঠানমালা
বেগম রোকেয়ার ‘সুলতানার স্বপ্ন’--এর শতবর্ষ পূর্তিতে মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজন করেছে পাঁচ দিনব্যাপী বিশেষ প্রদর্শনী এবং আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানমালা।
নারীমুক্তির অগ্রযাত্রায় বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের ‘সুলতানার স্বপ্ন’--র শতবর্ষ পরেও নারীমুক্তির সংগ্রাম ও সাধনা অব্যাহত রয়েছে। বাংলাদেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধে নারীর অংশগ্রহণ এ সংগ্রামকে আরো এক ধাপ এগিয়ে দেয়।
মুক্তিযুদ্ধ জাদুঘরে ‘মুক্তিযুদ্ধ ও নারী’ শীর্ষক এ প্রদর্শনী মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে উদ্বোধন করা হবে। পাশাপাশি পাঁচদিনই থাকছে আলোচনা অনুষ্ঠান। এছাড়া দ্বিতীয় দিন বুধবার নাটক ‘পিয়ারচাঁদ’ প্রদর্শন করা হবে। তৃতীয় দিন বৃহস্পতিবার চলচ্চিত্র ‘শিলালিপি’ প্রদর্শিত হবে। শুক্রবার চতুর্থ দিন প্রামাণ্য চিত্র এবং পঞ্চম দিন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নারীর কথা প্রদর্শিত হবে।
