২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে সড়ক দুর্ঘটনায় ১০ জন আহত

নড়াইল সদরের তুলারামপুরে সোমবার যাত্রিবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে ১০ জন মারাত্মকভাবে আহত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নড়াইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2005, 01:49 PM

Updated : 26 Apr 2022, 06:25 PM

আহতদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, যশোর থেকে ছেড়ে আসা লাঙ্গল কোম্পানির যাত্রিবাহী বাসটি (যশোর ব-১০৬০) সকাল ১০টার দিকে তুলারামপুরে পৌঁছলে গাছের একটি ডাল রাস্তার ওপর ভেঙে পড়ে। আচমকা ব্রেক করার ফলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়।

দমকল বাহিনী স্থানীয়দের সহায়তায় আহতদের হাসপাতালে পাঠিয়েছে।