২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আঙ্গুর মাড়ির রোগ প্রতিরোধে সহায়ক

পনেরো দিন নিয়মিত দুটি করে আঙ্গুর খেলে মাড়ি থেকে রক্তপাত অনেকাংশে বন্ধ হতে পারে। সাম্প্রতিক এক গবেষণায় এ কথা জানা গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2005, 01:40 PM

Updated : 26 Apr 2022, 06:25 PM

জার্মানীর ফ্রেডরিখ শিলার বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক মাড়ির রোগে দীর্ঘদিন ধরে আক্রান্ত ৫৮ জন মানুষের ওপর পরীক্ষা চালিয়ে এই সিদ্ধান্তে উপনীত হন। তারা দেখেন যে রোগাক্রান্ত মাড়ির ধূমপায়ী ও অধূমপায়ী উভয় ধরনের রোগীর ওপরই আঙ্গুর যথেষ্ট কার্যকর।

আঙ্গুর রক্তে ভিটামিন সি--এর মাত্রা ঠিক রেখে দ্রুত রক্তপাত বন্ধ করতে সহায়তা করে। ধূমপায়ীদের রক্তে অধূমপায়ীদের তুলনায় এই ভিটামিনের মাত্রা ২৯ শতাংশ কম থাকে। দিনে দুটি আঙ্গুর খেলে রক্তের প্লাজমা রসে ভিটামিন সি--এর পরিমাণ বৃদ্ধি পায়।

ধূমপায়ীদের বেলায় এর মাত্রা দ্বিগুণ আবশ্যক। কারণ তাদের রক্তে অধূমপায়ীদের তুলনায় এই ভিটামিনের অনেকটা ঘাটতি থাকে।