২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতারক গিয়াস উদ্দিনকে গ্রেফতারের দাবিতে সড়ক অবরোধ

গিয়াসউদ্দিন নামে এক প্রতারককে গ্রেফতারের দাবিতে প্রতারিত বিক্ষুব্ধ শতশত জনগণ রোববার যাত্রাবাড়ি-সায়দাবাদ সরক অবরোধ করেছে। এই সময় প্রায় চার ঘন্টা সরকের উভয় পাশে অসহনীয় যানজটের সৃস্টি হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2005, 09:43 PM

Updated : 26 Apr 2022, 06:25 PM

এলাকাবাসী দাবী করে, উচ্চহারে সুদ দেয়ার প্রলোভন দেখিয়ে গিয়াসউদ্দিন নামের এই তথাকথিত সাংবাদিক এবং এনজিও মালিক জনগণের কাছ থেকে গত দুই বছর আগে টাকা নেয়। রোববার তার অফিসে পাওনা টাকা আদায়ের জন্য গিয়ে অফিসে তালা দেখে জনগণ বিক্ষুব্ধ হয়ে পরে। সংগে সংগে তারা সড়কে অবস্থান নেয়। এই সময় তারা প্রতারককে অবিলম্বে গ্রেফতারের দাবীতে শ্লোগান দেয়। পুলিশ দ্রুত ঘটনা স্থলে পোঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ অবশ্য বলেছে এখন পর্যন্ত কেউ কারও বিরুদ্ধে লিখিত কোন অভিযোগ করেনি এবং এই ব্যপারে জড়িত কাউকে গ্রেফতার করা হয়নি।