২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে দাদীকে হত্যার পর নাতির আত্মহত্যা

নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের দাদীকে খুন করার পর নাতি নিজেও আত্মহত্যা করে। চণ্ডিবরদী গ্রামে শনিবার রাতে এ ঘটনা ঘটে।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2005, 06:13 PM

Updated : 26 Apr 2022, 06:25 PM

নিহতরা হল দাদী মজিদা বেগম (৭০) ও নাতি গোলজার হোসেন (২২)। পুলিশ জানায়, চণ্ডিবরদী গ্রামের তোতামিয়ার ছেলে গোলজার হোসেন (২২) দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত। ঘটনার দিন ওই গ্রামেরই একজন গোলজারের বিরুদ্ধে দাদীর কাছে নালিশ জানায়। রাতে গোলজার বাড়ি ফিরলে দাদীর সাথে তার কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে গোলজার দা দিয়ে তার দাদীর গলায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই দাদী মাজেদা নিহত হয়।

ঘটনার পর ঘাতক গোলজার বাড়ি থেকে পালিয়ে যায়। রোববার সকালে ঢাকা--মনোহরদী সড়কের হাতিরদিয়া নামক স্থানে বাসের নীচে লাফ দিয়ে গোলজার আত্মহত্যা করে।

এ ব্যাপারে শিবপুর থানায় পৃথক মামলা হয়েছে।