২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে দুর্ধর্ষ ডাকাতি, গৃহকর্ত্রী আহত

নারায়ণগঞ্জের এক বাড়িতে শনিবার এক দল ডাকাত অস্ত্রের মুখে ১৬ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2005, 05:41 PM

Updated : 26 Apr 2022, 06:25 PM

জানা গেছে, নারায়ণগঞ্জ খানপুর এলাকায় শনিবার গভীর রাতে একদল ডাকাত অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি করে নগদ তিন লাখ টাকা, ৭৫ ভরি স্বর্নালংকারসহ মোট ১৬ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। এ সময় ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে গৃহকর্ত্রী বিলকিস বেগম (৬৫) আহত হয়।

এ ব্যাপারে নারায়ণগঞ্জ থানায় একটি মামলা করা হয়েছে। পুলিশ এ ঘটনায় জড়িত কাউকেই গ্রেপ্তার কিংবা লুন্ঠিত মালামাল উদ্ধার করতে পারেনি।