২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে সাভারে মহিলা শ্রমিকের মৃত্যু

সাভার সেনা নিবাসের ১৫ তলা নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শনিবার সন্ধ্যায় এক মহিলা শ্রমিকের করুণ মৃত্যু হয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2005, 05:28 PM

Updated : 26 Apr 2022, 06:25 PM

থানা পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিনের মত কাজ শেষে ভবনের তৃতীয় তলার ছাদে মরিয়ম বিবি (৪৮) হাত--পা ধোয়ার সময় পা পিছলে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে সাভার ক্যান্টনমেন্ট হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নিহত মরিয়ম বিবি জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার পোটারবিল গ্রামের ফুলমিয়ার স্ত্রী।

রোববার এ ব্যাপারে আশুলিয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়।