জিয়া’য় ৭৫ লাখ টাকার অবৈধ মোবাইল ফোন সেট জব্দ, ১ জন আটক
জিয়া আন্তর্জাতিক বিমান বন্দর থানা পুলিশ রোববার ৭৫ লাখ টাকা মূল্যের বিভিন্ন কোম্পানির ৮৮০ পিস মোবাইল ফোন সেট আটক করেছে। এ ঘটনায় পুলিশ নজরুল ইসলাম নামে সিভিল অ্যাভিয়েশনের এক মালিকে আটক করেছে।
বিমান বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শাফিকুল আলম বিডিনিউজকে জানান, পুলিশ সকাল সাড়ে ৯টার দিকে সিভিল অ্যাভিয়েশন এবং কাস্টমসের মাঝামাঝি ছোট একটি ঘর থেকে সেটগুলো উদ্ধার করে। নোকিয়া, স্যামসাং ও এলজি কোম্পানির সেটগুলো মালি নজরুল বাইরে নিয়ে যাওয়ার সময় তাকে আটক করা হয় বলে ওসি জানান।
তবে কাস্টমসের ডিউটি অফিসার বলেন, বিমান বন্দরের ট্রানজিট লাউঞ্জ থেকে মোবাইলসেটগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
