২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামির বর্ষপূর্তি সোমবার: কুয়াকাটায় ভেসে গিয়েছিল ২ সহোদর

উপকূলের মানুষের কাছে দিনটি শোকাবহ। গত বছরের ২৬ ডিসেম্বর সুনামির প্রভাবে উত্তাল সাগরে ভেসে গিয়েছিল দু’সহোদর আতিক ও লাব্বি।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2005, 02:41 PM

Updated : 26 Apr 2022, 06:25 PM

কলাপাড়া, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ)-

খুলনা থেকে পরিবার নিয়ে কুয়াকাটায় বেড়াতে এসেছিলেন আবদুল্লাহ আল মাহবুব। ইঞ্জিনচালিত নৌকায় ফাতড়ার বনাঞ্চল দেখেতে গিয়ে সুনামির প্রভাবে সৃষ্ট ঢেউয়ে সাগর মোহনায় তাদের নৌকাটি ডুবে যায়। নৌকার সবাইকে উদ্ধার করা হয়। আতিক ও লাব্বিকেও উদ্ধার করা হয়, কিন্তু ততক্ষণে তাদের প্রাণের স্পন্দন থেমে গেছে।

সুনামি বাংলাদেশে বড় আঘাত না হানলেও এর প্রভাবে এই প্রাণহানির ঘটনা ঘটে। উপকূলের মানুষ ভয়াল সে দিনটির কথা স্মরণ করছেন।