পটুয়াখালীতে বিষাক্ত খাবার খেয়ে ৪ শিশুর মৃত্যু, অসুস্থ্য ১৫ জন
পটুয়াখালী জেলার বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নে বিষাক্ত খাবার খেয়ে চার শিশুর করুণ মৃত্যু হয়েছে এবং গুরুত্বর অসুস্থ্য হয়েছে আরো কমপক্ষে ১৫ জন।
স্থানীয় ও হাসপাতাল সূত্র জানায়, বৃহস্পতিবার মান্দারবন গ্রামের মরহুম আবদুল হাকিম মাঝির চেহলামের খাবার খেয়ে একই গ্রামের আমির হোসেনের পরিবার অসুস্থ হয়ে পরে। রাতে খাদ্যের বিষক্রিয়ায় আমির হোসেনের তিন পুত্র আরিফ (৬), সজীব (৮) এবং মনির (১০) এর মৃত্যু হয়। গুরুত্বর অসুস্থ অবস্থায় তার আরেক পুত্র রাজু (৬) কে দুমকী লুথ্যার্ন হেলথ কেয়ার হাসপাতালে নেয়া হলে শুক্রবার দুপুর ১২টায় তার মৃত্যু হয়। পরিবারের অন্য অসুস্থ্যরা বাউফল হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে।
এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্থানীয় ডাক্তার ও পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় বাউফল এলাকায় শোকের ছায়া নেমেছে।
