২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনিয়ম, স্বজনপ্রীতির অভিযোগে তদন্ত কমিটি গঠন করেছে জাবি কর্তৃপক্ষ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২০০৫-০৬ ১ম বর্ষ øাতক (সম্মান) শ্রেনীর ভর্তি পরীক্ষায় প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক প্রফেসর আবদুল্লাহ হেল বাকি’র বিরুদ্ধে অনিয়ম এবং স্বজনপ্রীতির অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করেছে। শনিবার সকাল দশটায় তদন্ত কমিটির ১ম সভা অনুষ্ঠিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2005, 09:30 PM

Updated : 26 Apr 2022, 06:24 PM

সূত্র জানায়, ২০০৫-- ০৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা চলাকালে ১০ ডিসেম্বর ভূগোল ও পরিবেশ বিভাগের দ্বিতীয় শিফটে পরীক্ষায় ১ম শিফটের প্রশ্নপ্রত্র দিয়ে পরীক্ষা দেয়ার সময় প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষক ড. মোহাম্মদ মোফিদুল কবির মুশফিকুর রহমান নামের এক পরীক্ষার্থীকে আটক করেন।

পরে আটককৃত পরীক্ষার্থী (রোল নং- খ- ২১৭৪৩৫)বলে, একই বিভাগের শিক্ষক অধ্যাপক আব্দুল্লাহ হেল বাকী গোপনে ১ম শিফটের প্রশ্নপ্রত্র সমাধান করে তাকে দেন এবং দ্বিতীয় শিফটে একই প্রশ্নপত্র দিয়ে তার পরীক্ষা গ্রহণ করেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উপ-উপাচার্য অধ্যাপক মো. এনামুল হক খানকে আহবায়ক করে মোট চার সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন, সিন্ডিকেট সদস্য অধ্যাপক মাহমুদা গনি আহমেদ, জীব বিজ্ঞান বিভাগের ডীন অধ্যাপক শাহবুদ্দিন কবীর চৌধুরী এবং প্রাণীবিদ্যা বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ মোস্তফা ফিরোজ।