২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইল মটর সাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

নড়াইল উপজেলার বেনাহাটি নামক স্থানে বুধবার বিকাল তিনটায় মটর সাইকেল দুর্ঘটনায় চ্যাংকা (২৬) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়। নিহত যুবকের বাড়ি নড়াইল জেলার সীমন্তবর্তী বাঁকড়ী গ্রামে। তার পিতার নাম গোপাল পাঠক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নড়াইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2005, 02:22 PM

Updated : 26 Apr 2022, 06:24 PM

নিহতের বাড়ি থেকে জানা যায়, চ্যাংকা তুলারামপুর বসুন্দিয়া পর্যন্ত ভাড়ায় মটর সাইকেল চালাত। বুধবার বিকেলে  বেপরোয়া গতিতে গাড়ি চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগলে চ্যাংকা মাথায় প্রচন্ত আঘাত পায়। এতে ঘটনাস্থলেই তার মুত্যু হয়।