২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে গার্মেন্টস কর্মী খুন, আটক ১০, ১ম লিড

সাভারের হেমায়েতপুরস্থ ম্যাক্সকম ইন্টারন্যাশনাল বাংলাদেশ লিমিটেড নামে একটি গার্মেন্টস কারখানার ওয়াশিং ম্যানেজার মিজানুর রহমানকে (৩৭) সন্ত্রাসীরা শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2005, 07:53 PM

Updated : 26 Apr 2022, 06:24 PM

পুলিশ জানায়, ঢাকা-আরিচা মহাসড়কের জোরপুল ব্রিজের নিকট একটি ইটভাটার পিছন থেকে বুধবার সকাল সাতটার দিকে মিজানুর রহমানের লাশ উদ্ধার করে।

এ ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ ফ্যাক্টরির ম্যানেজার ফয়েজ তাহেরসহ দশ জনকে আটক করেছে। আটককৃত অন্যরা হচ্ছে- প্রডাকশন রিপোর্টার জুম্মন আলী ২৪ ওয়াশিং সুপারভাইজর আরিফ ২৮, কেমক্যিাল ম্যান শিমুল ২৮, সেন্ট ব্লাস্টিং ইনচার্য নাজিম উদ্দিন ২৮, ওয়াশিং শিফট ইন চার্জ মিন্টু মোল্লা ২৭, কেয়ারটেকার আওলাদ হোসেন ৩২, সিকিউরিটি গার্ড রফিক ৪৮  জাহাঙ্গীর আলম ৩০ ও স্থানীয় তানজিল ২৮।

পুলিশ ও একাধিক সূত্র জানায়, ম্যাক্সকম ফ্যাক্টরির ওয়াশিং ম্যানেজার মিজানুর রহমান প্রতিদিনের মত ১৯ ডিসেম্বর সোমবার রাত আটটার দিকে ফ্যাক্টরি থেকে বের হয়ে মোটর সাইকেলযোগে পৌর এলাকার ব্যাংকটাউন মহল্লার নিজ বাসার উদ্দেশে রওনা দেয়। কিন্তু মিজানুর বাসায় না ফেরায় ওই রাতেই ফ্যাক্টরি ম্যানেজার সাভার থানায় একটি সাধারণ ডাইরি (নং-১১৬৯) দায়ের করেন।

মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে মিজানুরের মোবাইল থেকে প্রডাকশন রিপোর্টার জুম্মন’র (২২) মোবাইলে ‘হেল্প মি জোরপুল ইটের ভাটায় আস’ লেখা পরপর দুইটি ম্যাসেজ আসে।

জুম্মন এ বিষয়টি ফ্যাক্টরি ম্যানেজারকে অবহিত করলে তিনি সাভার থানা পুলিশকে জানান।

থানা পুলিশ বুধবার সকাল সাতটার দিকে তার লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম হায়দার বিডিনিউজকে জানান, দু®কৃতকারীরা মিজানুরকে শ্বাসরুদ্ধ করে হত্যার পর লাশটি ইটভাটায় ফেলে রাখে।

তবে তার ব্যবহৃত মোটর সাইকেল ও মোবাইল ফোনটি উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে।

খবর পেয়ে র‌্যাবের একটি দল ও র‌্যাবের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।