২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হজ্ব দৈহিক,মানসিক এবং আধ্যাত্মিক চাহিদার নিয়ামক: জ্যাক স্ট্র

ব্রিটিশ পররাষ্ট্র ও কমনত্তয়েলথ বিষয়ক মšী¿ জ্যাক স্ট্র মুসলমানদের হজ্ব পালনকে একটি তাৎপর্যপুর্ণ অভিজ্ঞতা হিসেবে বর্ননা করেছেন। এছাড়া পবিত্র হজ্বকে তিনি দৈহিক, মানসিক এবং আধ্যাত্মিক চাহিদার নিয়ামক হিসেবে উল্লেখ করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2005, 07:55 PM

Updated : 26 Apr 2022, 06:24 PM

ব্রিটেন থেকে হজ্ব যাত্রার সপ্তম বার্ষিক কাফেলার উদ্বোধনকালে মঙ্গলবার জ্যাক স্ট্র এ মন্তব্য করেন। ইসলামিক সেন্টার এবং ড.আল দুবায়ান যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। উল্লেখ্য গত সাত বছর ধরে ব্রিটেনে হজ্ব পূর্ববর্তী এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।

ব্রিটিশ মন্ত্রী জানান, গত বছর প্রায় ২৫ হাজার ব্রিটিশ ধর্মপ্রান মুসলিম হজ্ব পালন করেছিল। তিনি বলেন, আমরা আমাদের সাধ্যমত ৪ হাজার ১শ’ জন হজ্জ্ব যাত্রীকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিতে পেরেছিলাম। তিনি আরও বলেন এই বছরেও ব্রিটিশ সরকার হজ্ব যাত্রীদের সহায়তায় সব ধরনের ব্যবস্থা করতে প্রস্তুত। তিনি ব্রিটেনকে ইউরোপের মধ্যে প্রকৃত ধর্ম নিরপেক্ষ দেশ বলে উল্লেখ করেন।

ব্রিটেনে প্রায় ২০ লাখ মুসলমান বসবাস করে। ব্রিটেনের রাজনীতি,অর্থনীতি এবং সমাজ জীবনে মুসলমানরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।