কিডনি ট্রান্সপ্লান্ট রোগিদের জন্য নোভারটিস এর নতুন ওষুধ
কিডনি ট্রান্সপ্লান্ট রোগিদের জন্য নতুন ওষুধ ‘মাইফরটিক’ বাজারজাত শুরু করেছে নোভারটিস। রোগিদের দেহে সংস্থাপিত কিডনির দীর্ঘকালিন রিজেকশান এবং পরিপাকতন্ত্রের পার্শ্ব প্রতিক্রিয়া প্রতিরোধ করতে নোভারটিস এই নতুন ওষুধটি উদ্ভাবন করেছে।
‘মাইফরটিক’ - এ বিশেষ ধরনের এক প্রলেপ ব্যবহারের ফলে ওষুধটি পাকস্থলীতে অপরিবর্তিত থেকে
ক্ষুদ্রান্ত্রে শোষিত হয়। ফলে ‘মাইফরটিক’ কিডিন ট্রান্সপ্লান্ট রোগিদের জন্য অধিকতর সহনীয় এবং বহুদিন ব্যবহারে পরিপাকতন্ত্রের বিভিন্ন সমস্যা থেকে বহুলাংশে মুক্ত বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বাংলাদেশ ছাড়া ‘মাাইফরটিক’ ইতোমধ্যে অস্ট্রেলিয়া, বেলজিয়াম, ডেনমার্ক, ফিনল্যান্ড, জার্মানি, গ্রীস, আয়ারল্যান্ড, আইসল্যান্ড, ইটালী, ভারত, লুক্সেমবার্গ, নেদারল্যান্ড, নরওয়ে, পর্তুগাল, স্পেন, সুইডেন এবং ইংল্যান্ডে বাজারজাত হচ্ছে।
বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ১৩ - ১৫ শতাংশ লোক কিডনি জনিত বিভিন্ন সমস্যায় আক্রান্ত। কিডনি সংস্থাপন প্রক্রিয়া আগের চেয়ে উন্নত হলেও পরবর্তীতে সহসা এবং দীর্ঘকালিন রিজেকশান এখন এই প্রক্রিয়ার ক্ষেত্রে একটি বড় বাধা। নোভারটিস বাংলাদেশ ১৯৯৪ সাল থেকে কিডনি ট্রান্সপ্লান্ট রোগিদের জন্য ‘নিওরাল’- ও বাজারজাত করে আসছে।
