জঙ্গিবাদ নিয়ে প্রধানমন্ত্রী মিথ্যাচার করছেন: সিপিবি
বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির (সিপিবি) প্রেসিডেন্ট মঞ্জুরুল আহসান খান মঙ্গলবার প্রধানমন্ত্রীর জঙ্গিবাদ নিয়ে মিথ্যাচারের নিন্দা করেছেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী নির্দ্বিধায় জঙ্গিবাদের ইস্যুকে ‘ষড়যন্ত্র’ ছাড়া কিছুই না বলে উল্লেখ করেন কিন্তু তার এ বক্তব্যের বিষয়ে তিনি কোন প্রমান দিতে পারছেনা। মঞ্জুরুল আহসান খান বলেন, বক্তব্যের পেছনে যদি কোন প্রমান দেখাতে না পারেন তাহলে মিথ্যাচার বন্ধ করুন।”
মুক্তাঙ্গনে আয়োজিত সভায় কমিউনিস্ট নেতারা সরকারের নিন্দা করে বলেন, এই সরকার জঙ্গিবাদীদের মোকাবেলায় ব্যার্থ। তারা জামায়াতকে ইসলামী জঙ্গিবাদের মদদদাতা বলে অভিযোগ করেন।
