২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে সেনা কর্মকর্তার বাসায় ডাকাতি, ৫ লাখ টাকার মালামাল লুট

সাভারের গেন্ডা এলাকায় সেনা কর্মকর্তা ক্যাপ্টেন ইফতেখারের বাড়িতে সোমবার গভীর রাতে ডাকাতরা অস্ত্রের মুখে প্রায় পাঁচ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2005, 08:27 PM

Updated : 26 Apr 2022, 06:24 PM

পুলিশ সুত্র জানায়, রাত আনুমানিক ২টার দিকে ৮/১০ জনের ডাকাত দল ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে নগদ ৪০ হাজার টাকা, ৪০ ভরি ওজনের স্বর্ণালঙ্কার, ক্যামেরা, মোবাইল ফোনসহ পাঁচ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

গৃহকর্তা পল্লী উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত উপ-পরিচালক এইচ এ মাবুদ জানান, ডাকাতরা বারান্দার গ্রিল কেটে ঘরের ভেতরে প্রবেশ করে।

এ ব্যাপারে সাভার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।