চাঁপাইনবাবগঞ্জ থেকে জেএমবি সদস্য গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের হাজার বিঘি থেকে সোমবার রাতে গোয়েন্দা পুলিশ মোতালিব (২০) নামে এক জেএমবি সদস্যকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ হাজার বিঘি গ্রামে নিজ বাড়ি থেকে মোতালিবকে গ্রেপ্তার করে। তার বাবার নাম বেলায়েত আলী। পুলিশ আরো জানায়, মোতালিব জেএমবি’র একজন সক্রিয় সদস্য। পুলিশ তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করছে।
