রাজধানীর আবাসিক হোটেল থেকে লাশ উদ্ধার
ডেমরা থানা পুলিশ সোমবার গভীর রাতে রাজধানীর একটি আবাসিক হোটেল থেকে বিদেশযাত্রী খোকন (২২) নামের একজনের লাশ উদ্ধার করেছে।
নিহত খোকনের বাড়ি কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার বাপাবাড়ি গ্রামে। নিহতের চাচা সাবেক ইউপি চেয়াম্যান জলিল বিডিনিউজকে জানান, সৌদি আরব যাওয়ার উদ্দেশ্যে সে ঢাকা এসেছিল। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এ ব্যাপারে ডেমরা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
