বরিশালে সন্দেহভাজন জেএমবি সদস্য গ্রেপ্তার, আপডেট
বরিশাল শহরের বগুড়া রোড থেকে সোমবার রাতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন (জেএমবি) সদস্য সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম হাফেজ আব্দুর রহমান। সে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারি শাহজাহানের ছেলে।
সূত্র জানায়, বরিশাল সিআইডি অফিসের সামনে আব্দুর রহমানকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে তাকে আটক করা হয়।
পরে সিআইডি ইন্সপেক্টর বিডিনিউজকে বলেন, ১৭ আগস্ট সিরিজ বোমা হামলার সাথে জড়িত অভিযোগে গ্রেপ্তারকৃত মোস্তফা সদর থানা ম্যাজিস্ট্রেটের কাছে ১৬৪ ধারায় জবানবন্দিতে জানায়, ওই অপারেশনে মো: এনায়েতুর রহমান নামে একজন জড়িত ছিল।
তবে পারিবারিক সূত্র জানায়, অভিযুক্ত এনায়েতের সাথে বহুদিন থেকে পরিবারের যোগাযোগ নেই।
