জিজ্ঞাসাবাদের জন্য চট্রগ্রাম থেকে গ্রেপ্তারকৃত জঙ্গিদের ঢাকায় আনা হয়েছে
জেএমবি চট্রগ্রাম বিভাগীয় কমান্ডার জাভেদ ইকবাল ইলিয়াস মোহাম্মদ সহ গ্রেপ্তারকৃত চার শীর্ষ জেএমবি জঙ্গিকে জেআইসিতে জিঞ্জাসাবাদের জন্য ঢাকায় আনা হয়েছে।
চট্রগ্রাম বিভাগীয় কমান্ডার মোহাম্মদ, কক্সবাজার অপারেশন কমান্ডার নাইমুজ্জামান, সেকেন্ড-ইন-কমান্ড মনিরুল ইসলাম ও রফিকুল ইসলামকে ১০ দিনের জন্য রিমান্ডে নেওয়ার তিন দিনের মাথায় ঢাকা পাঠানো হলো।
এদের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে পাহাড়তলি থানায় দায়েরকৃত তিনটি মামলায় রিমান্ডের জন্য তদন্তকারী কর্মকর্তা হেলালউদ্দিন আবেদন জনালে মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট মাকসুদুর রহমান প্রত্যেকের জন্য ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বিভিন্ন গোয়েন্দা সংস্থা’র সদস্যরা জিঞ্জাসাবাদকালে তিনটি বিশেষ বিষয়ের উপর জোর দেবেন বলে সূত্র জানায়। এরগুলো হচ্ছে জেএমবি প্রধান শায়খ আব্দুর রহমান ও সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাই এর সন্ধান, জঙ্গি তৎপরতার অর্থের উৎস এবং দেশের বাইরে থেকে আসা বিস্ফোরক ও গোলাবারুদের মূল উৎস অনুসন্ধান।
অন্য একটি উর্দ্ধতন সূত্র জানায় গ্রেপ্তারকৃতরা জিঞ্জাসাবাদকালে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন, কিন্তু তা জেএমবি সামরিক কমান্ডার সানির বক্তবের বিপরীতধর্মী ।
এদেরকে ঢাকায় জেআইসিতে পৃথকভাবে জিঞ্জাসাবাদ শেষে সানির মুখোমুখি করা হবে বলেও সূত্র জানায়।
