২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বন্দরে ৬০ নৌযানের জরিমানা

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ অভিযান চালিয়ে ৬০ টি আভ্যন্তরীণ নৌযানকে কর ফাঁকি, নদীসীমা লঙ্ঘন করে দশদিন ধরে কর্ণফুলী চ্যানেলে অবৈধভাবে অবস্থানসহ অন্যান্য নৌপরিবহন আইন লঙ্ঘনের দায়ে মোট সাড়ে নয় লাখ টাকা জরিমানা করেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2005, 09:15 PM

Updated : 26 Apr 2022, 06:23 PM

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ম্যাজিস্ট্রেট মো. মুনির চৌধুরীর নেতৃত্বে একটি দল গত ৮ ডিসেম্বর থেকে অভিযান চালাচ্ছে। শনিবার তারা চালকসহ তিনটি হালকা নৌযান ও অপর দুটি যাত্রিবাহী জাহাজ আটক করে। তাদের মেয়াদ উত্তীর্ণ সনদ, অতিরিক্ত যাত্রী বহন ও অদক্ষ চালক নিয়ে চ্যানেলে প্রবেশের দায়ে আটক করা হয়।

অন্যান্য নৌযানকেও পর্যাপ্ত টেলিযোগাযোগ যন্ত্রপাতি না থাকা, নৌ পরিচালনায় বিঘœ সৃষ্টি, অবৈধভাবে বঙ্গোপসাগর অতিক্রম এবং অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের দায়ে জরিমানা করা হয়।