২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কলকাতায় বাংলাদেশের সংবাদমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘বাংলাদেশ করেসপন্ডেন্টস ক্লাব’ গঠিত

কলকাতায় কর্মরত বাংলাদেশের সংবাদপত্র এবং ইলেক্টনিক মিডিয়ার প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত হল বাংলাদেশ করেসপন্ডেন্টস ক্লাব।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2005, 09:09 PM

Updated : 26 Apr 2022, 06:23 PM

রোববার কলকাতার শ্যামবাজারের দৈনিক মানবজমিন পত্রিকার স্থানীয় অফিসে অনুষ্ঠিত এক সাধারণ সভায় এ সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। প্রবীণ সাংবাদিক অমিত বসুর সভাপতিত্বে এ অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার কলকাতা প্রতিনিধি সনৎ মুখোপাধ্যায়কে বাংলাদেশ করেসপন্ডেন্টস ক্লাবের সভাপতি নির্বাচিত করা হয়। নির্বাহী সভাপতি হিসেবে দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি অমিত বসু এবং সহসভাপতি হিসেবে দৈনিক মানবজমিনের পরিতোষ পাল নির্বাচিত হন।

সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন দৈনিক প্রথম আলোর অমর সাহা। কমিটির অন্যরা হলেন- যুগ্মসম্পাদক-- দৈনিক যুগান্তরের সুব্রত আচার্য্য এবং দৈনিক নয়াদিগন্তের আহম্মেদ হাসান ইমরান, কোষাধ্যক্ষ-- দৈনিক সংবাদ ও এটিএন বাংলার সমীর দেবনাথ, দফতর সম্পাদক-- দৈনিক আমাদের সময়ের রক্তিম দাশ এবং কার্যকরি কমিটির সদস্য-- পার্থ মুখোপাধ্যায় (ফ্রিল্যান্স), তারিক হাসান (দৈনিক ইত্তেফাক), দিলীপ চট্টোপাধ্যায় (সাপ্তাহিক বিচিত্রা), শুভ পাল (দৈনিক ভোরের কাগজ)।