২ মাস বন্ধের পর সোমবার ডুয়েট খুলছে
ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে অপর ছাত্র সংগঠনগুলোর সংঘর্ষের জের ধরে থাকা ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) সোমবার খুলবে।
বহিরাগতদের নিয়ে শিবিরের ইফতারি করাকে কেন্দ্র করে সংঘর্ষের পর গত ১৭ অক্টোবর কর্তৃপক্ষ ডুয়েট বন্ধ করে দেয়। একাডেমিক কার্যক্রম সোমবার শুরু হলেও হল খুলে দেওয়া হবে মঙ্গলবার সকাল দশটায়।
ডুয়েট শাখা শিবিরের সভাপতি ও সাধারণ সম্পাদক ছাত্রলীগের নেতা কর্মীদের আসামি করে পৃথক দু’টি মামলা দায়ের করে।
