২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে বিস্ফোরক এসেছে ফলের ট্রাকে: আটক জঙ্গিদের তথ্য

রাজশাহীতে জেএমবির সামরিক নেটওয়ার্ক পরিচালনা করতো এনামুল নামে দুজন। রাজশাহী পূর্বাংশের সামরিক কমান্ডার হচ্ছে আবু ইছা ওরফে এনামুল।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2005, 07:36 PM

Updated : 26 Apr 2022, 06:23 PM

শুক্রবার র‌্যাব তাকে আটক করেছে।  এখনো র‌্যাব-পুলিশের ধরাছোঁয়ার বাইরে রয়েছে চারঘাটের এনামুল হক মণি।  সে  রাজশাহী পশ্চিমাংশের কমান্ডার।

 গোয়েন্দা সূত্র জানায়, ওই দুজন চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীতে  বিস্ফোরক ও বোমা আনতো। তারা কয়েক বার  এসব মরণাস্ত্র ফলের ট্রাকে করে এনেছে।

শুক্রবার রাজশাহীতে বোমা তৈরির সরঞ্জামসহ র‌্যাবের হাতে আটককৃত আবু ইছা ওরফে এনামুলসহ চারজন জঙ্গি প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, জিজ্ঞাসাবাদে তারা র‌্যাব ও গোয়েন্দা সংস্থাকে বলেছে, ঢাকায় সদ্য গ্রেফতারকৃত শায়খ রহমানের ভাই আতাউর রহমান সানির সঙ্গে দুই এনামুলের সরাসরি যোগাযোগ ছিলো।

পুলিশ জানায়, শুক্রবার গ্রেফতারকৃত সামরিক কমান্ডার আবু ইছা ওরফে এনামুল, হাসমত ও আজমতকে রাজশাহী মহানগরীর মতিহার থানায় এবং আবদুল ওয়াহাবকে পুঠিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। মতিহার থানা পুলিশ তিনজন জঙ্গির ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে। পুঠিয়া থানা থেকে এখনো রিমান্ডের আবেদন করা হয়নি।

র‌্যাব শুক্রবার দিনভর অভিযান চালিয়ে র‌্যাব রাজশাহী মহানগরীর কাঁটাখালি থেকে আবু ইছা ওরফে এনামুল, মতিহার থানার নওদাপাড়া থেকে দুই ভাই হাসমত ও আজমত এবং পুঠিয়া উপজেলা থেকে আবদুল ওয়াহাবকে দুহাজার ডেটোনেটর ও ১৪৪ টি পাওয়ার জেলসহ আটক করে ।