সিরাজগঞ্জে কোচের চাকায় পিষ্ট হয়ে ১ জন নিহত
সিরাজগঞ্জে বঙ্গবন্ধু যমুনা সেতুর পশ্চিম সংযোগ সড়কের কাছে শনিবার দ্রুতগামী কোচের চাকায় পিষ্ট হয়ে এক ব্যক্তি নিহত হয়েছে।
পুলিশ সূত্রে এ খবর জানা যায়।
নিহত জাম্বু শেখের (৪৫) বাড়ি সদর উপজেলার চরবনবাড়ীয়া এলাকায়।
পুলিশ জানায়, যমুনা সেতুর পশ্চিম সংযোগ সড়কের সায়দাবাদ রেলক্রসিংয়ের কাছে শনিবার দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা বগুড়াগামী এসআর ট্রাভেলসের কোচের নিচে চাপা পড়ে জাম্বু শেখ ঘটনাস্থলেই মারা যায়।
ঘাতক কোচটিকে আটক করা সম্ভব হয়নি।
