বেনাপোলে বিএসএফ’র গুলিতে ১ জন বাংলাদেশী খুন
বেনাপোল সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষিবাহিনী (বিএসএফ) গুলি করে একজন বাংলাদেশী নাগরিককে হত্যা করেছে।
বিডিআর সূত্র জানায়, বৃহস্পতিবার গভীর রাতে হরিদাসপুর বিএসএফ ক্যাম্পের জোয়ানরা এ হত্যাকাণ্ড চালায়। বিএসএফ’র গুলিতে ঘটনাস্থলেই অজ্ঞাত পরিচয় যুবক (১৮) মারা যায়। বিএসএফ নিহতর লাশ ওপারে নিয়ে গেছে।
বিডিআর’র পক্ষ থেকে ঘটনার তাৎক্ষণিক প্রতিবাদ জানানো হয়েছে। সীমান্তে উত্তেজনা বিরাজ করছে।
