২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে ৩ দিন ব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা শুরু

ফেনীর পরশুরামে তিন দিন ব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা শুরু হয়েছে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2005, 11:10 AM

Updated : 26 Apr 2022, 06:23 PM

ফেনী-১ আসনের সাংসদ, মুক্তিযোদ্ধা মেজর (অবঃ) সাঈদ ইস্কান্দার ছিলেন এ মেলার প্রধান অতিথি।

মেলায় সার্বক্ষণিক নিরাপত্তা বিধানের জন্য জেলার বিপুল সংখ্যক পুলিশ সদস্যকে সেখানে দায়িত্ব দেয়া হয়। ফলে প্রায় পুলিশ শূণ্য হয়ে পড়ে ফেনী শহর।

বৃহস্পতিবার রাতে ভাষা শহীদ সালাম স্টেডিয়াম, শহীদ জহির রায়হান হল ও ট্রাংক রোডে কেন্দ্রীয় শহীদ মিনারে যখন বিজয় দিবসের অনুষ্ঠানমালা পালনের প্রস্তুতি চলছিল তখন এসব ভেন্যূতে কোন পুলিশ সদস্য উপস্থিত ছিলেন না।

শুক্রবার সকালে এসব গুরুত্বপূর্ণ স্থানে সামান্য কিছু সংখ্যক পুলিশ সদস্য দিয়ে নিরাপত্তার ব্যবস্থা করা হয়।