২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ৬, আহত ৩০

সিলেটে বৃহস্পতিবার এক সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত এবং ৩০জন আহত হয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2005, 09:13 PM

Updated : 26 Apr 2022, 06:23 PM

হাসপাতাল সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সিলেট--জকিগঞ্জ সড়কের রানাপিং নামক স্থানে যাত্রীবাহী একটি দ্রুতগামী কোস্টার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলে দু’জন এবং হাসপাতালে নেয়ার পর আরো চারজন মারা যায়।

আহতদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে পাঁচজনের অবস্থা সংকটাপন্ন।