র্যাব কেরাণীগঞ্জ থেকে ৩০ কেজি এ্যামোনিয়াম নাইট্রেট আটক করেছে, তিন জঙ্গি আটক
জেএমজি’র নেতা আতাউর রহমান সানির স্বীকারোক্তিতে র্যাব পুরাতন ঢাকা এবং কেরানীগঞ্জ থেকে বুধবার রাতে নিষিদ্ধ জামাতুল মুজাহিদিন বাংলাদেশ এর তিন জঙ্গিকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে র্যাব ৩০ কেজি এ্যামোনিয়াম নাইট্রেট, বোমা তৈরির উপাদান এবং অনেকগুলো জেহাদী পুস্তক উদ্ধার করে।
গ্রেফতারকৃতরা হলেন, পুরান ঢাকার বংশাল এলাকার আব্দুলা সরকার লেনের শামসুদ্দিন আহমেদ (৪০), কেরাণীগঞ্জের মনিরুল ইসলাম (২৭) এবং জামিল আহমেদ (৪০)।
র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্ণেল মাহবুব জানান, ঢাকার মান্ডা এলাকা থেকে শায়খ আব্দুর রহমানের ভাই এবং জেএমজি’র সামরিক বাহিনীর প্রধান আতাউর রহমান সানিকে গ্রেফতারের পর তার স্বীকারোক্তি অনুযায়ী র্যাব বুধবার গভীর রাতে পুরনো ঢাকার আব্দুল্লা সরকার লেন এবং বংশাল থেকে শামসুদ্দিন এবং মনিরকে গ্রেফতার করে। তাদের স্বীকারোক্তিতে র্যাব বৃহস্পতিবার ভোররাতে কেরাণীগঞ্জের বাঘৈর এলাকা থেকে অপর জেএমজি জঙ্গি জামিলকে গ্রেফতার করে।
