২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের বিভিন্ন জেলা থেকে জেএমবি সদস্য আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ এলাকা থেকে জেএমবি সদস্য সন্দেহে একজনকে আটক করা হয়েছে। আটক যুবকের নাম শওকত আলী বাদল। তার বাড়ি শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের পিয়ালীমারী জগন্নথপুর গ্রামে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2005, 08:55 PM

Updated : 26 Apr 2022, 06:23 PM

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে সোনা মসজিদ স্কুল মাঠে তাফসির মাহফিল চলার সময় বাদলের গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয় লোকজন তাকে ধরে বিডিআর এর হাতে তুলে দেয়। পরে তাকে শিবগঞ্জ থানায় সোপর্দ করা হয়।

বরগুনা প্রতিনিধি জানান,  চিহ্নিত জেএমবি সদস্য বাগেরহাটের হাফেজ বেলাল হোসেনকে বুধবার গ্রেপ্তার করা হয়েছে। ইতিপূর্বে  বেলাল হোসেন বরগুনার শিয়ালিয়া গ্রামে জঙ্গি প্রশিক্ষণ গ্রহনকালে আটক হয়। অন্যদিকে বামনার খোলপাটুয়া বাজার থেকে মঙ্গলবার সকালে আসাদুজ্জামান নামের এক পাটখড়ি ব্যাবসায়ীকে এলাকাবাসী জঙ্গি সন্দেহে আটক করে বামনা থানা পুলিশে সোর্পদ করে। পাথরঘাটা উপজেলার সাজিপাড়া গ্রামের

আতœসমর্পনকারী জঙ্গি আবুল কালামকে মঙ্গলবার রাতে র‌্যাব সদস্যরা ছেড়ে দেয় । পিরোজপুরের মাঠবাড়িয়া উপজেলা থেকে গ্রেপ্তারকৃত আবু সালেহ’র ৪ দিনের রিমান্ডের মেয়াদ বুধবার শেষ হয়েছে। তাকে মঠবাড়িয়ায় পাঠিয়ে দেওয়া হবে।

খুলনা প্রতিনিধি জানান, খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি’র তিন সদস্যকে মঙ্গঁলবার র‌্যাব গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের কাছ থেকে জঙ্গি সংগঠনের বেশ কিছু বই-পুস্তক ও লিফলেট উদ্ধার করা হয়।

র‌্যাব জানান, জেএমবি সদস্য মোঃ আশরাফুজ্জামান ওরফে বাবু (৩০) কে খুলনা মহানগরীর দৌলতপুর থানা এলাকার দেয়ানা থেকে, জেএমবি’র সমন্বয়কারী মোঃ সোলাইমান (২২) কে একই দিন বাগেরহাট জেলার বাসাবাটি এলাকা থেকে এবং জেএমবি সদস্য মোঃ সাইফুল (২৪) কে সাতক্ষীরা জেলা সদর থানার ইটাগাছা এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের কাছ থেকে আল ইসলাম, আল মাগাযী, আল-ইমামত, আততাহরীক, একটি সত্যনিষ্ঠ দলের প্রয়োজন শীর্ষক বেশ কিছু বই-পুস্তিকা উদ্ধার করা হয়। এছাড়া

দেশব্যাপী দাওয়াতী অভিযান শীর্ষক ২৯ কপি লিফলেটও উদ্ধার করা হয়।

রাজবাড়ী প্রতিনিধি জানান, ১৭ আগষ্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলা সন্দেহে রাজবাড়ীর গোয়েন্দা পুলিশ মঙ্গলবার রাতে নজরুল ইসলাম (২৬) নামে এক যুবককে গ্রেফতার করে। সে রাজবাড়ী সদর উপহেলার দোঠভাকলা ইউনিয়নের বারকাপাড়া গ্রামের মরহুম চুন্নু বিশ্বাসের পুত্র।

গোয়েন্দা সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে বরাট বাজারের মুদি দোকান থেকে তাকে আটক করা হয়। তার কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। আরো জিজ্ঞাসাবাদের জন্য বুধবার বিকেলে তাকে আদালতে সোপর্দ করে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হলে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।