২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে সমরাস্ত্র প্রদর্শনী

মহান বিজয় দিবস উপলক্ষে সেনা, নৌ ও বিমানবাহিনীর যৌথ উদ্যোগে ঢাকার তেজগাঁর পুরনো বিমানবন্দরের রানওয়ের পূর্ব ও পশ্চিম পাশের খোলা জায়গায় সমরাস্ত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2005, 01:53 PM

Updated : 26 Apr 2022, 06:23 PM

আইএসপির’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধানমন্ত্রী খালেদা জিয়া ১৫ ডিসেম্বর, বৃহস্পতিবার এ আয়োজন উদ্বোধন করার কথা।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সমরাস্ত্র প্রদর্শনী আগামী ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২১ ও ২২ ডিসেম্বর প্রতিদিন সাকল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত জন সাধারণের জন্য উন্মুক্ত থাকবে। ১৮ ডিসেম্বর বন্ধ থাকবে এ আয়োজন। এছাড়া ২২ ডিসেম্বর বেলা ১২ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত প্রদর্শনীতে স্কুল -- কলেজের ছাত্র -- ছাত্রীদের জন্য থাকছে বিশেষ আয়োজন।

বিজ্ঞপ্তিতে দর্শণার্থীদের কোনো রকম ব্যাগ বহন না করার জন্য অনুরোধ জানানো হয়েছে।