ঝালকাঠির সাবেক বিএনপি সাংসদ গাজী আজিজ ফেরদৌসের মৃত্যু
ঝালকাঠির সাবেক বিএনপি সাংসদ গাজী আজিজ ফেরদৌস মঙ্গলবার রাতে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর।
১৯৯১ এবং ৯৬ সালে ঝালকাঠি-২ (নলছিঠি) আসন থেকে গাজী আজিজ ফেরদৌস দুইবার সাংসদ নির্বাচিত হন। তিনি ঝালকাঠি সদর উপজেলা এবং ঝালকাঠি পৌরসভার চেয়ারম্যান ছিলেন।
মরহুমের নামাযে জানাযা ঝালকাঠি ঈদগাহ ময়দানে বুধবার বাদ যোহর অনুষ্ঠিত হবে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যা, আত্মীয়-স্বজন এবং বহু গুণগ্রাহী রেখে গেছেন।
ঝালকাঠিবাসী তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
