২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেসরকারি প্রাথমিক শিক্ষক কল্যাণ ট্রাস্টি বোর্ড গঠিত

বেসরকারি শিক্ষকদের অবসরকালীন সুবিধাসহ নানাবিধ সুবিধা প্রদানের জন্য সরকার বেসরকারি প্রাথমিক শিক্ষক কল্যাণ ট্রাস্টি বোর্ড গঠন করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2005, 07:10 PM

Updated : 26 Apr 2022, 06:23 PM

বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে জানায়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে চেয়ারম্যান নির্বাচন করে বার সদস্য বিশিষ্ট এ ট্রাস্টি বোর্ড গঠন করা হয়েছে। 

কোনো বেসরকারি প্রাথমিক শিক্ষক চাকরিরত অবস্থায় অক্ষম হয়ে পড়লে তাকে আর্থিক সাহায্য প্রদান এবং দুর্ঘটনাজনিত কারনে মৃত্যুবরণ করলে তার পরিবারকে সাহায্য প্রদান করবে এ ট্রাস্ট।

এছাড়াও শিক্ষকদের স্ত্রী বা স্বামী এবং মেধাবী সন্তানদেরকে শিক্ষার জন্য আর্থিক সাহায্য হিসেবে বৃত্তি প্রদান করা হবে।

প্রাথমিক শিক্ষক এবং তাদের পরিবারের সার্বিক কল্যাণ সাধন করাই হবে এ ট্রাস্টের কাজ।