সেনা সদস্যের আঘাতে গুরুতর আহত পুলিশ হাসপাতালে, মামলা দায়ের
খুলনায় মঙ্গলবার সৈয়দপুর ক্যান্টনমেন্টের সেনা সদস্য কর্পোরাল মো. এনামুল হকের আঘাতে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে পুলিশ সদস্য এ এস আই বাহাউদ্দিন মোল্লা।
পুলিশ জানায়, খুলনা থেকে পিরোজপুরে যাওয়ার উদ্দেশ্যে একটি বিআরটিসি বাসের যাত্রী হন এনামুল হক ও বাহউদ্দিন মোল্লা।
বাস চলার সময় হঠাৎ করে লাগেজ র্যাক থেকে একটি ব্রিফকেস এনামুল হকের পায়ের উপর পড়লে তিনি ক্রুদ্ধ হয়ে ব্রিফকেসটির মালিক কে জানতে চান। এটি বাহাউদ্দিন মোল্লার ব্রিফকেস জানতে পেড়ে আচমকা তাকে বেধড়ক কিল ঘুষি মারতে থাকেন। এতে গুরুতর আহত ও রক্তাক্ত বাহাউদ্দিনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কর্পোরাল এনামুলের বিরুদ্ধে সোনাডাঙ্গাঁ থানায় মামলা দায়ের করে তাকে জাহানাবাদ ক্যান্টনমেন্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
