২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আসছে বছরগুলোতে তেলের দাম প্রতি ব্যারেল ৫০ ডলার হতে পারে

আসছে বছরগুলোতে তেলের দাম ব্যারেল প্রতি ৫০ মার্কিন ডলারের আশেপাশেই থাকবে এবং পরবর্তীতে শিল্প-কারখানা ও গ্রাহকদের ব্যবহারের উপর ভিত্তি করে দাম কিছুটা বাড়বে বলে মার্কিন যুক্তরাষ্ট্রের জ্বালানি দপ্তরের একটি সংস্থা জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2005, 02:52 PM

Updated : 26 Apr 2022, 06:23 PM

এনার্জি ইনফরমেশন এজেন্সির (ইআইএ) প্রকাশিত ‘দ্য ২০০৬ অ্যানুয়াল এনার্জি আউটলুক’ প্রতিবেদনে বলা হয়, বর্তমান বাজারমূল্যে ২০১৪ সালে ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের দাম হবে ৪৭ মার্কিন ডলার। ২০২৫ সালে তা বেড়ে গিয়ে দাঁড়াবে ৫৪ ডলারে এবং ২০৩০ সালের মধ্যে তা ৫৭ ডলারে উন্নীত হবে।

সাম্প্রতিক সময়ে অপরিশোধিত তেলের দামে ৬০ মার্কিন ডলারের আশেপাশেই রয়েছে।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইআইএ জানায়, বর্তমানের ধারনাকৃত তেলের দাম ও পূর্বের ধারনাকৃত দামের মধ্যে বেশ ফারাক রয়েছে। ২০০৫ সালে ইআইএ’র প্রতিবেদনে বলা হয়েছিল, ২০২৫ সালের মধ্যে তেলের দাম ব্যারেল প্রতি ৩৩ মার্কিন ডলারে নির্ধারিত হতে পারে।

সংস্থাটি বলেছে, তারা আগের ধারনাকৃত মূল্যের পুনর্মূল্যায়ন করেছে। পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলো যে পরিমানে তেল উৎপাদন করবে বলে মনে করা হচ্ছিল, তা তারা নাও করতে পারে।