২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় বিজয় দিবস পালনের প্রস্তুতি চলছে

নিষিদ্ধ ঘোষিত জামা’আতুল মুজাহিদীনের দেশ ব্যাপী বোমা হামলার ঘটনা অব্যাহত থাকলেও কুষ্টিয়ায় বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন ধরনের কর্মসূচি পালনের প্রস্তুতি এগিয়ে চলেছে।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2005, 12:15 PM

Updated : 26 Apr 2022, 06:23 PM

সূত্র জানায়, যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালনের জন্য কুষ্টিয়া পৌরসভার প্রায় ২০ জন কর্মচারীসহ বেশ কয়েকজন রং মিস্ত্রী ও কর্মচারী দিন-রাত বিরতিহীনভাবে কাজ করে চলেছে।

পৌর কর্মচারীরা পৌরসভার বিজয় উল্লাস, ম্যুরাল চত্বর, বাবর আলী গেট, এবং চৌড়হাসের মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভগুলো ধোয়া-মোছায় ব্যস্ত রয়েছে।

পৌর কর্মচারী মকছেদ আলী বিডিনিউজকে জানান, দুই/একদিনের মধ্যে স্মৃতিস্তম্ভগুলোর ধোয়া-মোছার কাজ সম্পন্ন হবে।