বরিশালে বোমা-সদৃশ বস্তু উদ্ধার
বরিশাল নগরীর নখুল্লাবাদ বাসস্ট্যান্ড সংলগ্ন ফিসারী রোডস্থ আমিরুন্নেছা লিটল ফ্লাওয়ার কিন্ডারগার্ডেন স্কুল থেকে মঙ্গলবার সকাল পৌণে ১০টার দিকে র্যাব-পুলিশ একটি বোমা-সদৃশ বস্তু উদ্ধার করেছে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ জিল্লুর রহমান বিডিনিউজকে জানান, বোমা-সদৃশ কৌটার মধ্যে কাঁচ এবং কাগজ পাওয়া গেছে। কৌটাটি লাল স্কচ টেপ দিয়ে মোড়ানো ছিল। কৌটাটির সাথে দুইটি লাল তার ছিল। আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে কেউ এ কাজ করেছে বলে তিনি মন্তব্য করেন।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ওই কিন্ডারগার্ডেনের এক ছাত্র শ্রেণীকক্ষে বোমা-সদৃশ বস্তুটি দেখে শিক্ষকদের অবহিত করলে তারা পুলিশ এবং র্যাবকে খবর দেয়।
পুলিশ-র্যাব ঘটনাস্থল থেকে বোমা-সদৃশ বস্তুটি উদ্ধার করে।
র্যাব-৮ এর পরিচালক আল মামুন এবং অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
