বেনাপোল কাস্টম চেকপোষ্ট উড়িয়ে দেওয়ার হুমকি
টিএন্ডটি ও মোবাইল ফোনে যশোর বেনাপোল চেকপোস্ট বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে জেএমবি’র এক সদস্য।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, চেকপোস্টের সুপার রফিক আহমেদকে রবিবার ০১৮৮-১৭০৩২৬ নম্বর থেকে এ হুমকি দেয়া হয়। হুমকিতে বলা হয় আগামী পাঁচ দিনের মধ্যে বেনাপোল কাস্টমসের চেকপোস্ট উড়িয়ে দেয়া হবে। হুমকিদাতা এ ব্যাপারে নিরব থাকার কথার কথাও বলে।
এ ব্যাপারে বেনাপোল থানায় একটি জিডি করা হয়েছে এবং চেকপোস্ট এলাকায় ক্লোজসার্কিট ক্যামেরা, মেটালডিটেক্টর দিয়ে পরীক্ষাসহ জোরদার নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
