২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠিতে বিচারক হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত ১০ জনের জামিন

নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)- এর আত্মঘাতী বোমা হামলায় ঝালকাঠিতে দুইজন বিচারক নিহত হওয়ার ঘটনায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তারকৃত ১০ জন রোববার ও সোমবার জামিনে ছাড়া পেয়েছে। প্রতি কর্মদিবসে আদালতে হাজিরা দেওয়ার শর্তে ঝালকাঠির প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট মো: ইসমাইল হোসেন তাদের জামিন মঞ্জুর করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2005, 05:02 PM

Updated : 26 Apr 2022, 06:23 PM

গ্রেপ্তারকৃতদের মধ্যে কুতুবনগর মাদ্রাসা সুপার মাওলানা আবদুল মান্নান সোমবার এবং অন্যরা রোববার জামিন পান। মুক্তিপ্রাপ্ত অন্যরা হচ্ছে, রিপন মল্লিক, কামাল হোসেন, হাফিজুল ইসলাম, আবুল কালাম, শহীদুল ইসলাম, মাজেদুল ইসলাম, শহীদ খান, সমীর ও বাচ্চু।

১৪ নভেম্বর সকালে দুজন বিচারককে হত্যার পর ওই রাতেই পুলিশ কৃষ্ণকাঠি এলাকা থেকে ১০ জনকে এবং পরদিন সকালে মাওলানা আবদুল মান্নানকে আটক করে।